প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৭:২৮:৫৭
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় জানান, গত ডিসেম্বর থেকেই এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন।
তবে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন।
সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি।
প্রধানমন্ত্রীর এই বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্রও প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত।
সূত্র: সিএনএন।
প্রজন্মনিউজ২৪
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
‘বিএনপি কর্মীর’ ঘুসিতে যুবদল নেতার মৃত্যু
২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম
বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫